বন্ধুর বাড়ি বেড়াতে এসে দোকানিকে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৫:০৭আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:০৭

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে মুখলেছুর রহমান (৩২) নামে এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে (৩০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুবেল ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠির শামসুল হকের ছেলে। কয়েক দিন আগে ঈদের ছুটিতে মাস্টারবাড়ির খাজা বেকারির পাশের বন্ধুর বাড়িতে বেড়াতে আসে রুবেল।

নিহত মুখলেছুর রহমান (৩২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছলে। তিনি শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে দোকান ভাড়া নিয়ে বিকাশ ও মুদি মালামালের ব্যবসা করতেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, রুবেল গত তিন দিন ধরে না খেয়ে আছে জানিয়ে ওই দোকানে প্রবেশ করে। দোকানে বসে কৌশলে ক্যাশবাক্স থেকে টাকা হাতিয়ে নেয়। এতে বাধা দিলে মোখলেছুরের গলা কেটে টাকা লুটের চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে রুবেলকে আটক করে পুলিশে খবর দেয়। 

মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া আরও বলেন, রুবেলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ