ফুফাতো ভাইকে পিটিয়ে হত্যা করলো মামাতো ভাইয়েরা

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ২১:০৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১:০৩

ঝিনাইদহের শৈলকুপায়  জমিজমা ও পারিবারিক কলহের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে ফুফাতো ভাই ভ্যানচালক শরিফুল ইসলাম বাটুল নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্যক্তি ওই উপজেলার শেখ পাড়া গ্রামের তারা চাঁদ সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখ পাড়া গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলাম বাটুলের সঙ্গে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন মামাতো ভাইয়েরা। পরে  রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে পথে মারা যান।

এদিকে একটি প্রভাবশালী মহল এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী ছালেহা বেগম বলেন, পরিকল্পিতভাবেই আমার স্বামীকে তার মামাতো ভাইয়েরা হত্যা করছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

শৈলকুপা থানার ওসি সৈয়দ শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলছিল। এর জের ধরেই এ হত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে তদন্ত করে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের