গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৭:৩২

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ট্রাকের ওপরে থাকা দুই পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে।এতে চালকও আহত হয়েছেন।
নিহতরা হলেন, ট্রাকের সহযোগী মো. উজ্জল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই কারখানা থেকে মালামাল নেওয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে পল্লীবিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের সহযোগি উজ্জল মিয়া জড়িয়ে পড়ে। এসময়ে তাকে উদ্ধার করতে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়ে।
তিনি আরও জানান, ঘটনার সময় ট্রাকের মধ্যে আগুন ধরে গেলে ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করেছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান