কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর, নিন্দার ঝড়

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ০৯:০৭আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৩:২৪

কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ম্যুরালে ভাঙচুর চালানো হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ব্রিজের পাশে নরসুন্দা নদী সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে ম্যুরালটির অবস্থান।  

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর, নিন্দার ঝড় পৌরসভার অর্থায়নে স্থাপিত ম্যুরালটি গত বছরের ৩০ নভেম্বর মেয়র মো. পারভেজ মিয়া উদ্বোধন করেন। দুর্বৃত্তরা মেয়র পারভেজ মিয়ার উদ্বোধনী স্মৃতিফলকটি ভেঙে ফেলেন। এছাড়াও সৈয়দ আশরাফের ম্যুরাল ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালায়।

এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ মডেল সদর থানায় মামলা (নম্বর-২৮, তারিখ-৩০/০৭/২১) দায়ের করেছেন। 

এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি করেছেন। 

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর, নিন্দার ঝড় রাতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল ও পৌরসভার মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেয়র পারভেজ মিয়া বলেন, যারা সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙার অপচেষ্টাকারীদের খুঁজে বের করতে হবে। এমন অপকর্মের নিন্দা জানানোর ভাষা নেই। 

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ম্যুরালটি ভাঙচুরের সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী