করোনার টিকা ছাড়াই সুই পুশ: বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ২০:৫৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৫৭

করোনার টিকা ছাড়াই সুই পুশের ঘটনায় অভিযুক্ত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন সিভিল সার্জন। সোমবার (২ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বরাবর তদন্ত প্রতিবেদনসহ লিখিত চিঠি পাঠিয়েছেন।

জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় তিনি টিকা গ্রহণকারীদের শরীরে শুধু সুই পুশ করে টিকা না দিয়ে সিরিঞ্জ ফেলে দেন। বিষয়টি নজরে আসে টিকা গ্রহণকারীদের। তারা ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক মো. শামীমকে জানান। পরে ফেলে দেওয়া সিরিঞ্জগুলো বাছাই করে ২০টির ভেতর টিকা দেখতে পান চিকিৎসক শামীম। তখন তিনি নিশ্চিত হন, সুই পুশ করা হলেও এসব ব্যক্তির শরীরে টিকা দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, ‘প্রচুর লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘এ ঘটনায় ওইদিন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে আজ (সোমবার) বিকালে সংশ্লিষ্টরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বরাবর তদন্ত প্রতিবেদনসহ চিঠি পাঠানো হয়েছে।’

আরও খবর: করোনার টিকা ছাড়াই সুই পুশের অভিযোগ

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী