সিঙ্গারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই টিভি-ফ্রিজ

সাভার প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ১৪:০২আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৪:০৪

সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের গোডাউনে আগুন লাগার চার ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৮টার দিকে রাজফুলবাড়িয়া এলাকার ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

আগুনে পুড়ে ছাই হয়েছে গোডাউনে থাকা টিভি, এসি, ফ্রিজসহ সিঙ্গারের বহু ইলেকট্রনিকস সামগ্রী।

ফায়ার সার্ভিস জানায়, লকডাউনের কারণে ঈদের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল। আজ সকালে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে আশুলিয়া, জিইপিজেড ও মিরপুর সদর স্টেশনসহ মোট ১১টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

তবে আগুন নিয়ন্ত্রণে এলেও গোডাউনটির ভেতর থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেছে। গোডাউনটির চারপাশের দেয়াল ভেঙে ভেতরে পানি দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। মহাসড়কের বিপরীত পাশ থেকে পানি সংগ্রহ করার কারণেই মূলত সড়কটি বন্ধ করে সাভার থানা পুলিশ।

ফায়ার সার্ভিস সদরদফতরের উপপরিচালক মানিকউজ্জামান বলেন, আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে। এখন পুরো নিয়ন্ত্রণে আগুন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম