করোনায় বাবাকে হারিয়ে অক্সিজেন সি‌লিন্ডার দিলেন সন্তানরা

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ আগস্ট ২০২১, ২২:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:৫৭

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত বছরের আগস্টে মারা যান টাঙ্গাই‌লের সখীপু‌রের অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গিরীশ চন্দ্র কর্মকার। প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান না ক‌রে সেই টাকায় হাসপাতা‌লে তিনটি অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার উপহার ‌দি‌য়ে‌ছেন তার সন্তানরা।

বৃহস্প‌তিবার (৫ আগস্ট) বিকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সিলিন্ডার উপহার দেন গিরীশ চন্দ্র কর্মকারের পরিবারের সদস্যরা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ডা. মুহাম্মদ আব্দুস সোবহান, উপ‌জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার, গিরীশচন্দ্রের সহধর্মিণী পারুল বালা, গিরীশ চন্দ্রের বড় ছেলে স্বপন চন্দ্র কর্মকার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

জানা গেছে, গিরীশ চন্দ্র কর্মকার গত বছ‌রের ৫ আগস্ট ক‌রোনাভাইরা‌সে মারা যান। এবছর তার বাৎস‌রিক মৃত্যুবা‌র্ষিকীর অনুষ্ঠান না করে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়ার। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়া হয়।

গিরীশ চন্দ্র কর্মকারের বড় ছেলে স্বপন চন্দ্র কর্মকার বলেন, ‘প্রথা অনুযায়ী মৃত্যুর পর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে লোকজন খাওয়ানোর আয়োজন না করে, সেই খরচের টাকায় সখীপুর কেন্দ্রীয় মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য দান করা হ‌য়ে‌ছে। এ বছর বাবার মৃত্যুবার্ষিকী পালন না ক‌রে সেই টাকায় করোনা রোগীদের জন্য অক্সিজেন দিতে পেরে আমরা আনন্দিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ‘করোনায় বাবার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে এই ক্রান্তিলগ্নে তারা  হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞ।’

/এসএইচ/
সম্পর্কিত
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম