ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যালে হবে অক্সিজেন উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ২২:২৪আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২২:২৪

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন উৎপাদন হবে। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রবিবার (২৭ নভেম্বর) যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে অক্সিজেন প্ল্যান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। এটি জেলার প্রথম অক্সিজেন প্ল্যান্ট। 

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্ল্যান্ট সাইমুম অক্সি প্ল্যান্ট নামে এই প্ল্যান্টের যন্ত্রপাতি স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, পরিচালক ডা. নওশীন নাওয়ার, সাইমুম সাইরাস, অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা. আফরোজা মোমেন, সহকারী অধ্যাপক ডা. নাসিমা আক্তার, ডা. রণজিৎ বিশ্বাস, ডা. সাইফুল ইসলাম রনি, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার।

এ প্রসঙ্গে ডা. আবু সাঈদ সাংবাদিকদের বলেন, ‘এই প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন করা হবে। উৎপাদিত অক্সিজেন চ্যানেলের মাধ্যমে পুরো মেডিক্যাল কলেজে সরবরাহের পাশাপাশি জেলার অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিক্রি করা যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরে প্ল্যান্টটি উৎপাদনে যাবে।’

/এএম/
সম্পর্কিত
দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সর্বশেষ খবর
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক