কাশিমপুর কারাগারের জেল সুপার-জেলার করোনায় আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১৭:৪৫আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৭:৪৫

গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও কারাগার-১ এর জেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) বিকালে কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন—নারী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন ও কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা।

কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন ও নারী কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ শরীফ জানান,  হালিমা খাতুন ও রিতেশ চাকমা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত ২৬ জুলাই ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির আসামি ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিমের করোনা শনাক্ত হওয়ায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে আবদুর রহিম ফাঁসির সেলে একাই থাকতেন। তারপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে কারা কর্তৃপক্ষের ও বন্দিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারা অভ্যন্তরে যেন করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায়, সে জন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাশিমপুর কারাগারে করোনা সংক্রমণ রোধে বর্তমানে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম