ফরিদপুর বঙ্গবন্ধু হাসপাতালে ১৩ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৬:০৬আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:১০

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আট ও উপসর্গে পাঁচ জন মারা গেছেন। বুধবার (১১ আগস্ট) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান এ তথ্য জানান।

মৃত ১৩ জনের মধ্যে জেলা শহরের ছয়, রাজবাড়ী জেলার ছয় ও মাগুরা জেলার একজন। বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আরও ৩৭ জন সুস্থ হয়েছেন।

ডা. সাইফুর রহমান জানান, দূর-দূরান্ত থেকে যে রোগী আসে, তাদের শারীরিক অবস্থা ভালো থাকে না। যে কারণে মৃত্যুর হার তাদের মধ্যেই বেশি। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২টি নমুনা পরীক্ষা করে ১৭২ জনের করোন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত করোনায় ৪৫৩ জন মারা গেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম