পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২১, ১৫:৫৩আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৫:৫৩

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মাহফুজুর রহমান (৩২)। তিনি শিবচর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বরিশালের রায়পাশা গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

জানা গেছে, ভাঙ্গার চুমুরদি নামক এলাকায় ঢাকাগামী পিকআপ ও বরিশালগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক পুলিশ সদস্য মাহফুজুর রহমান আহত হন। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পিকআপচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে পিকআপ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী