১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমণি

গাজীপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২১, ০০:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০০:৪৬

আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিনের মধ্যে তার করোনা লক্ষণ দেখা না দিলে সাধারণ বন্দিদের ভবনে পাঠানো হবে। 

শুক্রবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল। এর আগে প্রিজনভ্যানে করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পরীমণিকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়। দুপুরে পরীমণির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত।

একই দিন সন্ধ্যায় কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দুপুরে মোহাম্মদপুর থানার মাদক আইনের মামলায় মডেল মৌয়ের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ। গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ মৌকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, চিত্রনায়িকা পরীমণি ও মৌকে মহিলা কারাগারের রজনীগন্ধা ভবনে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মহিলাদের জন্য আলাদা কোনও ব্যবস্থা না থাকায় তাদের এই কারাগারে পাঠানো হয়েছে।

পরীমণি ও মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেফতার ফারিয়া মাহাবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী ও নরসিংদীর সাবেক যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া এই কারাগারে বন্দি রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি