স্বামীর সম্পত্তি দখলে শিশুকে হত্যাচেষ্টা, সৎমা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ২০:২৩আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:২৩

স্বামীর সম্পত্তি দখলে আড়াই বছরের শিশুকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সৎমা আলিফা আক্তার রিপাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (১৫ আগস্ট) তাকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

সকালে তাকে গাজীপুরে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আলিফা আক্তার রিপা ময়মনসিংহের পাগলা থানার বাঁশিয়া গ্রামের আফাজ উদ্দিনের দুবাই প্রবাসী ছেলে মোস্তফা কামালের স্ত্রী ও মাগুরার ধনপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের মেয়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, রাতে মামলার একমাত্র আসামি রিপাকে গ্রেফতার করে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, স্বামীর সম্পত্তি পেতে আলিফা আক্তার রিপার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সৎমেয়ের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতনে আড়াই বছরের শিশুর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংকটাপন্ন শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় শিশুর দাদা শনিবার (১৪ আগস্ট) শ্রীপুর থানায় মামলা করেন। 

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি