২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে যমুনায়

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ আগস্ট ২০২১, ১২:৪৮আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:৪৮

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীতে পানি বাড়ছে। জেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এছাড়া বসতভিটা ভাঙছে। বুধবার (১৮ আগস্ট) জেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) রেজাউল করিম এসব তথ্য জানান।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার, ধলেশ্বরীর নদীর পানি ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার

এদিকে পানি বাড়ার কারণে টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও বাসাইল উপজেলার নদীবেষ্টিত বেশ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ফলে এসব এলাকায় নতুন করে ভাঙনে বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া ফসলি জমি ডুবে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে।

রেজাউল করিম বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে যমুনাসহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। যে এলাকায় ভাঙন শুরু হয়েছে সেসব এলাকায় ভাঙনরোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান