গিনেস বুকে নাম লেখানোর আগেই চলে গেলো ‘রানি’  

সাভার প্রতিনিধি
১৯ আগস্ট ২০২১, ১৭:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩

আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পালিত সবচেয়ে ছোট গরু 'রানি' মারা গেছে। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটি বুধবার থেকে অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে সাভার উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল 'রানি' অসুস্থ হয়ে পড়ে। কাল থেকেই গরুটির চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার কোনও উন্নতি না হওয়ায় দুপুরে তাকে সাভারের প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা চলাকালে বিকালের দিকে গরুটি মারা যায়।

আব্দুল মোতালিব আরও বলেন, শিকড় অ্যাগ্রো ফার্মের এই গরুটির নাম গিনেস রেকর্ড বুকে লেখানোর জন্য আবেদন করেছিল ফার্ম কর্তৃপক্ষ।  

শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন ।

রানী খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে গরুটি নওগাঁ জেলা থেকে সংগ্রহ করা হয়। গিনেস বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়।

উল্লেখ্য, শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্মের বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি, আর উচ্চতা ছিল ২০ ইঞ্চি, এর দুটি দাঁতও আছে। গরুটির বয়স হয়েছিল দুই বছর। গিনেস বুকে এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরুটি ছিল ভারতের কেরালা রাজ্যের। চার বছর বয়সী ওই গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি, আর ওজন ২৬ কেজি। এদিক থেকে রানিই ছিল বিশ্বের সবচেয়ে ছোট গরু। আগামী দেড় মাসের মধ্যে গরুটির নাম গিনেস বুকে ওঠার কথা ছিল।

/টিটি/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
সর্বশেষ খবর
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান