সাফারি পার্কে বেড়েছে প্রাণী, গাছে গাছে পাখির বাসা 

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২০ আগস্ট ২০২১, ১৫:১৩আপডেট : ২০ আগস্ট ২০২১, ২১:২৯

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী অবস্থায় দীর্ঘ পাঁচ মাসের মতো বন্ধ ছিল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। শুক্রবার (২০ আগস্ট) সকাল থেকে পার্কটি দর্শনার্থীদের জন্য ‍খুলে দেওয়া হয়েছে। তবে লকডাউনের মধ্যে দর্শনার্থীশূন্য পার্কটি পরিণত হয় প্রাণী ও পাখির রাজ্যে। এখানকার বেশিরভাগ প্রাণীর সংখ্যা বেড়েছে। কোলাহল না থাকায় প্রাকৃতিক পরিবেশে বেড়েছে পাখির সংখ্যাও। সব মিলে পার্কটি প্রাণ-বৈচিত্র্যে অনেক সমৃদ্ধ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। 

ব্লু-ওয়াইল্ডবিস্ট পার্কের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়েছে। তবে লকডাউনে বন্ধ থাকা অবস্থায় প্রাকৃতিক পরিবেশের উন্নতি হয়েছে। এখানের বন্য প্রাণীগুলোর প্রজনন বেড়েছে। ওয়াইল্ডবিস্টের ছয়টি বাচ্চা হয়েছে। ছয়টি জেব্রার বাচ্চা হয়েছে, এর সংখ্যা এখন ২৯। হরিণ বাচ্চা দিয়েছে ১৫টি। ময়ূরের বাচ্চা হয়েছে ৩৫টি। এসব প্রাণীর জন্ম খুব স্বাভাবিকভাবেই হয়েছে, কারণ কোনও কোলাহল ছিল না, লোকজনের ডিস্টার্ব ছিল না। বর্তমানে এগুলো দর্শনার্থীদের বাড়তি আকর্ষণের কারণ হবে বলে জানান তিনি।

ময়ূর পার্কের প্রাকৃতিক পরিবেশেও পরিবর্তন এসেছে। এখানকার গাছগুলোতে অসংখ্য পাখি বাসা বেঁধেছে। পানকৌড়ি, তেলা ঘুঘুসহ অসংখ্য প্রজাতির পাখি, বক দিয়ে ভরপুর চারপাশ। যে পাখিগুলো বাসা বেঁধেছে, সেগুলো বাচ্চাও দিয়েছে। সবমিলিয়ে পার্ক এখন প্রাণী ও পাখির রাজ্যে পরিণত হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে কোর সাফারিতে কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। কিছু কিছু হিংস্র প্রাণী এখনও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি।

লকডাউন শেষে শুক্রবার খুলে দেওয়ার পর পার্কে বাড়ছে দর্শনার্থী পার্কে ঘুরতে এসেছেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বুলবুল ইসলাম। তিনি বলেন, সাত বন্ধু মিলে ঘুরতে এসেছি। পার্কের ভেতর সবুজের সমারোহ এবং প্রাণ ও জীব বৈচিত্র্য মুগ্ধ করেছে। 

ফিরোজ আলম রাজশাহী থেকে এসেছেন ঘুরতে। তিনি বলেন, দীর্ঘদিন লকডাউনের কারণে অনেকটা বন্দিদশায় ছিলাম। পার্ক খুলে দেওয়ায় প্রকৃতির কাছাকাছি আসতে পেরে মনটা ভালো হয়ে গেছে। 

বাঘের বাজার থেকে সাফারি পার্কের সংযোগ সড়কের বেহাল অবস্থা তবে পার্কের সংযোগ সড়কসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুল হোসেন মিলন পার্কে ঘুরতে এসেছেন। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে পার্কের যে সংযোগ সড়ক রয়েছে, এটা চলাচলের জন্য একবারেই অনুপযোগী। এ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। ভাঙাচোরা সড়ক সংস্কার করা হলে দর্শনার্থীদের ভোগান্তি কমতো।

/টিটি/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান