স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বৃদ্ধাশ্রমে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ২৩:৫২আপডেট : ২০ আগস্ট ২০২১, ২৩:৫২

টাঙ্গাইলের দেলদুয়ারে বৃদ্ধাশ্রমে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২০ আগস্ট) সকালে উপজেলার কসবা আটিয়া গ্রামের বৃদ্ধাশ্রমের পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ওই নারীর নাম ভানু বেগম (৫৫)। এ ঘটনায় তার স্বামী আফাজ উদ্দিনকে প্রধান করে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার এলাসিন গ্রামের বানিছ মিয়ার স্ত্রী ও ছয় সন্তানের জননী ভানু বেগমকে বিয়ে করেন একই এলাকার মৃত রজব আলীর ছেলে আফাজ উদ্দিন। পরে স্বামী-স্ত্রী মিলে আটিয়া বৃদ্ধাশ্রমে কেয়ারটেকারের কাজ নেন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে কলহ বাধে। পরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতের কোনও এক সময় আফাজ উদ্দিন তার স্ত্রী ভানু বেগমকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশে পুকুরে ফেলে রাখে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় মেয়ের জামাই আল আমিন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা করেন।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনও এক সময় ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর লাশটি গুমের উদ্দেশে পুকুরে ফেলা হয়। এ ঘটনায় নিহতের স্বামী আফাজ উদ্দিনকে প্রধান করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের