ফরিদপুরে পানিবন্দি দেড় শতাধিক গ্রাম, সুপেয় পানির সংকট

ফরিদপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৩:৪৯আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৩:৪৯

ফরিদপুরে এক সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলা সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ফসলি ক্ষেত, রাস্তা ও নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে দেড় শতাধিক গ্রামের মানুষ। সেই সঙ্গে সুপেয় পানি ও গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, এই ইউনিয়নের ২০টি গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শহরে যাওয়ার তিনটি রাস্তা তলিয়ে গেছে। কয়েক হাজার একর আউশ ধানক্ষেত পানিতে নিমজ্জিত।

তলিয়ে গেছে রাস্তা ও নিচু এলাকার বসতবাড়ি

তিনি আরও জানান, পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের শুকুর আলী মৃধার ডাঙ্গী গ্রামের ১৬ একর ও আলিমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের তিন একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আলিমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে ভাঙনের কবলে পড়ে অন্তত দেড় হাজার কলা গাছ ভেসে গেছে।

নর্থ চ্যানেল ইউনিয়নের ১৩টি গ্রামের মধ্যে এক হাজার ১৫০ পরিবার, ডিক্রিরচর ইউনিয়নের ১২টি গ্রামের এক হাজার ২০০ পরিবার ও চর মাধবদিয়া ইউনিয়নের ১৬টি গ্রামের তিন হাজার পরিবারসহ মোট ৪১টি গ্রামের পাঁচ হাজার ৩৫০ পরিবার পানিবন্দি হয়ে আছে।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, নাজিম বিশ্বাসের ডাঙ্গী গ্রামে যাওয়ার ইটের রাস্তার প্রায় এক কিলোমিটার অংশ এবং বেপারী ডাঙ্গীগামী সড়কের মোতালেব মিন্টুর বাড়ির সামনে ৫০ মিটার অংশ পানির তোড়ে ভেসে গেছে।

ফসলি ক্ষেত পানিতে নিমজ্জিত

চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম বলেন, এই ইউনিয়নে পানিবন্দি হয়ে আছে অন্তত তিন হাজার পরিবার। পানিতে ফসলি জমি তলিয়ে গেছে।

চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, উপজেলার গাজিরটেক, হরিরামপুর, চরঝাউকান্দা ও চরভদ্রাসন সদর ইউনিয়নের একাংশ প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলোতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার।

তিনি আরও জানান, চরভদ্রাসনের ইউনিয়নগুলো চরাঞ্চলবেষ্টিত নিম্নাহঞ্চল, তাই একটু পানি বৃদ্ধি পেলেই এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। এসব এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া গবাদি পশুরও খাদ্য সংকট দেখা দিয়েছে।

অপরদিকে সদরপুর উপজেলার দিয়ারা নারকেল বাড়িয়া, চরনাছিরপুর, ঢেউখালী ও চরমানাইর ইউনিয়নের ২৫টি গ্রামের পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে মানুষ

সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান জানান, উপজেলার চারটি ইউনিয়নের পাঁচ হাজার পরিবার পানিবন্দি। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। শিগগিরই ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষের খবর রাখছি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া বেশ কয়েকটি ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া শুরু হয়েছে। জেলার সকল ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সরকারি খাদ্য সহায়তার আওতায় আসবে।

/এসএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের