মুন্সীগঞ্জে গরুর খামার দেখতে গেলেন তিন দেশের রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৬:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:৩০

আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ গরুর খামার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন করলেন ব্রাজিল, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূত। শনিবার (২৮ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাচ ডেইরি ফার্ম নামে খামারটি পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র বলেছেন, ‘বাংলাদেশ এখনও দুগ্ধ উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয়, তবুও যত বেশি দুগ্ধ উৎপাদন করতে পারবে তত কম আমদানি করবে। এতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ শক্তিশালী হবে।’

ওলিভেইরা জুনিয়র আরও বলেন, ‘ডাচ ডেইরি ফার্ম খুবই উৎপাদনশীল। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি একটি আদর্শ ফার্ম, একটি মডেল ফার্ম। ব্রাজিলের আবহাওয়া বেশ গরম। বাংলাদেশের চেয়েও বেশি গরম। আমি বিশ্বাস করি, ব্রাজিলের গবাদিপশু এখানে নিজেদের মানিয়ে নিতে পারবে এবং তারা বেশ উৎপাদনশীল হবে।’

মুন্সীগঞ্জে গরুর খামার দেখতে গেলেন তিন দেশের রাষ্ট্রদূত পরিদর্শনে আরও অংশ নেন– কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার, মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাত সামির এবং ডাচ ডেইরি লিমিটেডের প্রধান নির্বাহী ও পরিচালক গিয়াসউদ্দিন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেসরকারি একটি কোম্পানির উদ্যোগে প্রায় ১২৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে ডাচ ডেইরি ফার্ম। খামারটিতে বর্তমানে ১২ শতাধিক গরু প্রতিপালন করা হচ্ছে। খামারটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। বর্তমানে প্রতিদিন ২২শ’ লিটার দুধ উৎপাদন হয় খামারটিতে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশুতে স্বস্তি, খরচে বাড়তি চাপ
রাজশাহীর কোন জেলায় কোরবানিযোগ্য কত পশু মজুত আছে
প্রস্তুতি নিচ্ছেন খামারিরা, বাড়তে পারে গরুর দাম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের