এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে যা জানালেন মাউশি মহাপরিচালক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৭:১৯আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৭:২৩

সরকার নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি যদি সহনীয় পর্যায়ে না আসে তাহলে চলমান অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিদর্শনের সময় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় মাউশির পরিচালক (ঢাকা) অধ্যাপক মনোয়ার হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে। ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় এনে তারপর কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্কুল খোলা হবে।’

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক