দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০২১, ২০:০১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:০১

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় একই রাতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৮) নামে অভিযুক্ত একজনকে রবিবার (২৯ আগস্ট) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় ধর্ষণের শিকার এক তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দেলোয়ারকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দুই তরুণী স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ করেন। তারা পরস্পর বান্ধবী।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ারের স্ত্রী ঝগড়া করে বাপের বাড়িতে চলে যায়। একই বাসায় সাবলেট ভাড়া থাকেন ওই দুই তরুণী। বৃহস্পতিবার রাতে দেলোয়ার তাদের চেতনাশক ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করে।

ফতুল্লা মডেল থানা ওসি জানান, অভিযুক্ত দেলোয়ারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম