পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ ২ শিক্ষকের স্ত্রীর জিডি

ফরিদপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ০৯:০৩আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১০:০০

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির এক সপ্তাহ পার হলেও দুই শিক্ষকের সন্ধান মেলেনি। তাদের সলিল সমাধি হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকালে কোতোয়ালি থানায় নিখোঁজ শিক্ষক আজমল হোসেনের (৪৩) স্ত্রী আফরোজা আক্তার ও আলমগীর হোসেনের (৪০) স্ত্রী জোবাইদা জেসমিন পৃথক জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট নৌভ্রমণে গিয়ে সিঅ্যান্ডবি ঘাটের ৩ নম্বর জেটির কাছে শিক্ষক আজমল হোসেন ও আলমগীর হোসেন ট্রলারডুবিতে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ধারণা করা হয়, তাদের সলিল সমাধি হয়েছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আকস্মিক ট্রলারডুবি ও দুই শিক্ষকের নিখোঁজের ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা সর্বদা সতর্ক ও তৎপর আছি। কোনও সন্ধান পেলেই তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এদিকে গত ২৯ আগস্ট উদ্ধার অভিযান সমাপ্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে ট্রলার নিয়ে এখনও দুই শিক্ষককে পদ্মায় খুঁজছেন স্বজন ও সহকর্মীরা। আজমল হোসেন ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের সিনিয়র সহকারী শিক্ষক এবং আলমগীর হোসেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের