কিট সংকটে রাজশাহীতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ

রাজশাহী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৫:০৯আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৫:০৯

কিট সংকটে রাজশাহীতে করোনার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে নগরীর ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার সব বুথ বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গত জুন মাসে রাজশাহীতে দৈনিক করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছিল। প্রতিদিন ৫০ শতাংশের ওপরে শনাক্ত হয়েছিল। তখন দ্রুত রোগী শনাক্ত করতে সিটি করপোরেশনের উদ্যোগে ৬ জুন থেকে নগরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথমে পাঁচটি বুথ থাকলেও পরে বাড়িয়ে ১৩টি করা হয়।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, আমাদের এখানে কিট সংকটের কারণে পরীক্ষা আপাতত বন্ধ আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছি। আমাদের হাতে কিট এলেই পুনরায় পরীক্ষা শুরু করবো।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, সিভিল সার্জন অফিস থেকে আমরা ৭০০-৮০০টি করে কিট পেতাম। সেগুলো দিয়ে কয়েকদিন পরীক্ষা করতাম। সবশেষ ৭৫০ কিট পেয়েছিলাম। সেগুলো শেষ হয়ে গেছে। তাই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। কিট এলে আবার কার্যক্রম শুরু হবে।

/এএম/
সম্পর্কিত
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী