আজ মুক্তি পাচ্ছেন না পরীমণি

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৯:২৯আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২১:১৯

মাদক মামলায় জামিন পেলেও আজ মুক্তি পাচ্ছেন না চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে পরীমণির জামিনের কাগজ কারাগারে না আসায় তিনি আজ মুক্তি পাচ্ছেন না। লকআপে ঢোকানোর আগে কাগজপত্র এলে আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পরীমণির জামিনের কাগজ আমরা হাতে পাইনি। এ জন্য তাকে লকআপে ঢোকানো হয়েছে। ফলে আজ মুক্তির সুযোগ নেই। আজ কাগজপত্র হাতে পেলেও নিয়ম অনুযায়ী আগামীকাল বুধবার সকালে মুক্তি পাবেন পরীমণি।

ঢাকা-গাজীপুর সড়কে তীব্র যানজট থাকায় আদালতের আদেশ নিয়ে রওনা হলেও বন্দিদের লকআপ টাইমের আগে পৌঁছাতে পারেননি। কারা কর্তৃপক্ষ ইচ্ছা করলে যেকোনও সময় পরীমণিকে মুক্তি দিতে পারে। তবে কারাগারের নিরাপত্তা ও করোনার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে কারা কর্তৃপক্ষ। তাই আজ রাতে তার মুক্তি মিলছে না।

এর আগে দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন বিচারক।

এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

পরীমণির আইনজীবী মজিবুর রহমান সাংবাদিকদের জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই পরীমণি মুক্তি পাবেন। আমরা যত দ্রুত সম্ভব পরীমণিকে কারাগার থেকে বাইরে আনার চেষ্টা করছি।

এর আগে ২২ আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

২১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে, পরীমণির পক্ষে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ অন্য আইনজীবীরা আদালতে পরীমণির সঙ্গে কথা বলার জন্য আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমণির একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুই দিন এবং গত ৫ আগস্ট একই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় পরীমণিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

/এআরআর/জেইউ/এএম/এমওএফ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম