নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন বাবু, প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ‘জয় বাংলা নাগরিক কমিটি’র ব্যানারে মেয়র প্রার্থী হয়েছেন কামরুল ইসলাম বাবু। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের চাষাঢ়ায় তাকে অভ্যর্থনা জানায় জয় বাংলা নাগরিক কমিটি ও ‘কামরুল ইসলাম বাবু সমর্থক গোষ্ঠী’। এ সময় তিনি অনুসারীদের নিয়ে নগরীর কিছু এলাকা প্রদক্ষিণ করেন। এদিন জয় বাংলা নাগরিক কমিটির সমন্বয়ক হুমায়ুন কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, ‘সংবর্ধনা বা শুভেচ্ছা নয়। কাল সূর্যোদয়ের পর থেকে গণসংযোগে নামবো। রাস্তায় ভিড় জমিয়ে প্রচারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভোট চাইবার যোগ্যতা আছে কিনা আমাদের, সেটা নিয়েও ভাবতে হবে। নারায়ণগঞ্জ নিয়ে বিস্তর গবেষণা ও লেখাপড়ার মধ্যে রয়েছি। শহরকে পাল্টে ফেলতে হবে। এই শহরকে হতে হবে এই বিশ্বের মধ্যেই এক আধুনিক শহর।’

কামরুল ইসলাম বাবু জানান, নাসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন এবং ব্যতিক্রমী কিছু করেই মানুষের মন জয় করতে চান।

অভ্যর্থনা সভায় জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এস এম আরজু, হুমায়ুন কবীর, মোস্তাক আহমেদ, সুলতানা শিউলি, খাজা মামুন, ইমরান মোহাম্মদ রোমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম