বেতন-ভাতার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন স্টাইল ক্রাফ্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী। এ সময় তারা ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ করেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পাশে লক্ষ্মীপুরা এলাকার ওই কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন।

তারা জানান, তাদের বিক্ষোভের মুখে বকেয়া আংশিক পরিশোধ করে গত ঈদুল আজহার আগে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। এখানে চার হাজারের বেশি শ্রমিক ও সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বুধবার থেকে কারখানাটি চালু হওয়ার কথা ছিল। এ দিন কর্মকর্তা-কর্মচারীদের গত বছরের ডিসেম্বর মাসের বেতন এবং  শ্রমিকদের গত জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু ভোরে কর্তৃপক্ষ আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করে কারখানা ফটকে নোটিশ টানিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তারা সকালে কাজে যোগ দিতে কারখানায় আসেন। তারা কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সকাল সোয়া ৮টার দিকে তারা কারখানার সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কের উভয় দিকে অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরেনি। পরে পুলিশের সঙ্গে শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দের আলোচনার পর পৌনে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয় এবং বিজিএমইএ’র কর্মকর্তাদের আলোচনার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়।

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী