সরকার চাইলে স্কুল খুলে দিতে পারে: মাউশি মহাপরিচালক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, সরকার চাইলে স্কুল খুলে দিতে পারে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

ড. গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে, সেগুলো তারা নকল করেনি, জ্ঞানের মাধ্যমে করেছে। অ্যাসাইনমেন্টগুলো ভালো করে দেখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয় ক্লাস শুরু করার আগে যা যা করণীয় সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করার জন্য আগেই জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কাজেই আমরা আশা করি, বিদ্যালয় খুলে দিলে আমাদের কোনও সমস্যা হবে না।

বিদ্যালয় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস ও মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা জাহান।

/এসএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি