দুর্ঘটনার পর টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২

টাঙ্গাইলে ভ্যানগাড়িকে ধাক্কা দিয়েছে ট্রেন রংপুর এক্সপ্রেস। এ দুর্ঘটনায় ট্রেনটিতে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রেনটিতে ক্রটি দেখা দিয়েছে। সম্ভবত ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে পড়ে গেছে। অন্য আরেকটি হুইসপাইপ লাগানোর চেষ্টা চলছে। বর্তমানে এ রোডে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন আটকে রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভ্যানগাড়ি গড়াশিন ক্রসিং পার হচ্ছিল। সে সময় ঢাকা থেকে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটির চালক দ্রুত সরে যান। ট্রেনটি কিছুদূর গিয়ে থেমে যায়। বর্তমানে যাত্রীরা ট্রেন থেকে নেমে ট্রেনলাইনে অপেক্ষা করছেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের