স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর বাড়ি আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো—জাহিদ (২০), তাইজুল (১৯), সিয়াম (১৯), রিফাত (২০), রবিন (২৩), বিল্লাল (১৯), নিরব (১৯) ও খাইরুল (২২)। ধর্ষণে সহযোগিতা করায় এক কিশোরীকে (১৪) গ্রেফতার করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি সাব্বির (২০) পলাতক রয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বিকালে বান্ধবীর সঙ্গে রূপগঞ্জের গাউছিয়া তাঁতবাজার এলাকায় ফুচকা খেতে যায় ভুক্তভোগী ছাত্রী। পরে তাকে আড়াইহাজারের সুলতানসাদী এলাকায় জাহিদের ভাড়া বাসায় নিয়ে যায় ওই বান্ধবী। সেখানে তাইজুল, রিফাত, খাইরুল ও নিরব এসে কিছু সময় আড্ডা দেয়। এরপর তারা রাত সাড়ে ৭টায় রিকশায় ঘুরতে বের হলে স্থানীয় সিংরাটি সেতুর কাছে ধরে নিয়ে জাহিদ, সাব্বির ও তাইজুল তাকে ধর্ষণ করে। এ সময় অন্যরা পাশে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে তারাও ধর্ষণ করে। 

স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিল্লাল। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে বন্ধুদের নিয়ে তাকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওসি আনিচুর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষষণের ঘটনায় করা মামলায় পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম