গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

গাজীপুরে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ৮শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সানোয়ার হোসেন তথ্য জানিয়েছেন।

গ্রেফতার দুজন হলো– কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-২ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত নুর হোসেনের ছেলে নূর ফয়সাল (২০), একই জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইল্লাতলী গ্রামের মৃত হাসান ওরফে হাবিবুর রহমান ওরফে হাসিবুর রহমানের ছেলে জোহার ওরফে জোবায়ের (৩৫)। তারা নারায়ণগঞ্জের বন্দর থানার ফুল হক এলাকার নুর হোসেনের বাসায় ভাড়া থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জ থানার কুচিলাবাড়ি গ্রামের উলুখোলা জোড়া পাম্পের পাশে কয়েক মাদক ব্যবসায়ী কেনাবেচা করছিল। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে নূর ফয়সাল ও জোবায়েরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার জোবায়েরের বিরুদ্ধে ইতোপূর্বে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট চোরাচালানের অভিযোগে কক্সবাজার থানায় মামলা রয়েছে। অপর গ্রেফতার ব্যক্তি নূর ফয়সাল মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিক। চট্রগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান এনে তারা ওই স্থানে কেনাবেচা করছিল।

 

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম