২৩ বছর পর হলো মানিকগঞ্জ মহিলা আ.লীগের কর্মীসভা

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

প্রায় দুই যুগ পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মানিকগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জির সঞ্চালনায় কর্মীসভা উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।

দিনব্যাপী কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন- মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সহ-সভাপতি আজিজা খানম কেয়া, শিরীন নাঈম পুনম ও কহিনুর বেগম, যুগ্ম সম্পাদক শিরীন রোখসানা ও কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভীন রানু, এস কে আনার কলি পুতুল, ইসমত আরা হ্যাপি ও সুরাইয়া বেগম ইভা, নির্বাহী সদস্য সাকিনা পারুল ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শিউলীসহ প্রতিটি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। এতে করে নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলকে শক্তিশালী করতে হলে নারীদের আরও এগিয়ে আসতে হবে। আগামী নভেম্বরের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন করার করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৭ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো। এরপর ২৩ বছর সাত মাস পরে আজ আবার দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হলো।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের