নারায়ণগঞ্জে একই পরিবারে ৫ খুন

একই পদ্ধতিতে হত্যা, খুনিরা ছিল একাধিক: সিআইডি

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৭ জানুয়ারি ২০১৬, ০৭:৫৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ০৭:৫৫

নিহতদের স্বজনের আহাজারিনারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে ফ্ল্যাট বাসায় ৫ জন খুনের ঘটনায় জড়িত খুনিরা ছিল একাধিক। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ এর-এএসপি এহসানউদ্দিন চৌধুরী।

তিনি বলেছেন, আমরা ফ্ল্যাটে থাকা আলামত ও শরীরের কিছু অঙ্গ পরীক্ষা করে ধারণা করছি ৬ থেকে ৭ ঘণ্টা আগে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রাথমিক ধারণা,৫ জনকে একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে। তাদের মাথায় ও গলায় আঘাতের দাগ রয়েছে। তবে সিআইডির ফরেনসিক রিপোর্ট পাবার পর সম্পূর্ণভাবে জানা যাবে।

তিনি আরও জানান,হত্যাকারীরা একাধিক ছিল। তবে তারা পেশাদার ছিল না বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দুইজন নারী ও ছেলের গলায় ফাঁস ছিল, আর মেয়ে শিশুর মাথায় আঘাতের চিহ্ন ছিল।

শনিবার রাত সাড়ে ৩ টায় এ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  বলেন,এক রুমে খাটে একজন পুরুষ ও নিচে নারীর মরদেহ ছিল।আর অন্যরুমে একজন মহিলা ও দুজন শিশুর মৃতদেহ ছিল।

পরে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।

শনিবার রাতে ২ নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের ১৩১/১১ নং বাড়িতে ৫ জন খুন হন। তারা হলেন তাসলিমা (৩৫),তার ছেলে শান্ত (১০),মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া বেগম (২৫)।

 / এমএসএম/

/আপ-এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের