যাত্রীবাহী বাসে ভাঙচুর করা চেয়ারম্যানকে পিটুনি থেকে বাঁচালো পুলিশ

সাভার প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৯:০৫আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৯:০৫

সাভারে মহাসড়কে থাকা যাত্রীবাহী বাসে হকিস্টিক দিয়ে ভাঙচুর চালিয়েছেন হাফিজুর রহমান সোহরাব নামের এক ইউপি চেয়ারম্যান। এ সময় বাসের ভেতরে থাকা চালক ও হেলপারসহ পাঁচ যাত্রী আহত হন। এ ঘটনায় যাত্রী ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই চেয়ারম্যানকে গণপিটুনি দিতে গেলে সড়কের পাশে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত হাফিজুর রহমান সোহরাব ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তার হলেন- আব্দুল মালেক, সিদ্দিক ও মহিফুল। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে লাব্বাইক পরিবহনের একটি বাস সাভারের দিকে রওনা দেয়। এদিকে ইউপি চেয়ারম্যানও ঢাকা থেকে তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। পরে দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে ওই বাসের হালকা সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান তার গাড়ির ভেতরে থাকা হকিস্টিক দিয়ে ওই বাসে ভাঙচুর চালান। এছাড়াও বাসের চালক ও হেলপারকে পিটিয়ে আহত করে। এতে চালক ও হেলপারসহ পাঁচ যাত্রী আহত হন। মানুষ ক্ষিপ্ত হয়ে ওই চেয়ারম্যানকে গণপিটুনি দেওয়া শুরু করলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আহত মহিফুলের অভিযোগ, তিনি ওই বাসের যাত্রী। থানা স্ট্যান্ডে তাদের বাস ওই প্রাইভেটকারটি অতিক্রম করতে গেলে হালকা একটু সংঘর্ষ হয়। এতেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে হকিস্টিক দিয়ে অন্যায়ভাবে বাসের জানালা ভাঙচুর করে। এ সময় কাচের টুকরো শরীরে পড়ে তিনি আহত হন। এছাড়া গাড়ির চালক ও হেলপারকে মারধর করার পর অনেকেই প্রতিবাদ শুরু করলে তাদের উপরও চড়াও হন চেয়ারম্যান। পরে সবাই উত্তেজিত হয়ে গণপিটুনি দিতে গেলে পুলিশ চলে আসে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই চেয়ারম্যানকে থানায় নিয়ে আসেন। তবে ওই সময় সেখানে না পৌঁছালে চেয়ারম্যানকে যাত্রী ও স্থানীয়রা গণপিটুনি দেওয়া শুরু করতেন। এ ঘটনায় কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে মামলা দেওয়া হতে পারে। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের