ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনে ক্রিকেটার আশরাফুল

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১২:৩১আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১২:৩১

কিশোরগঞ্জে ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে বিভিন্ন বিদ্যালয়ে ক্যাম্পেইন চলছে। ‘সুখী কিশোরগঞ্জ’-এর উদ্যোগে সোমবার (৪ অক্টোবর) সকালে সরকারি বালক বিদ্যালয় ও এসভি বালিকা বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরেন। পাশাপাশি ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা কোথায় কীভাবে বংশবৃদ্ধি করে এবং কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে বুঝিয়ে বলেন।

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইনে ক্রিকেটার আশরাফুল

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু বিষয়ক পরামর্শক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কবিরুল বাশার শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বলেন। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটিভিত্তিক গণসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ উদ্যোগোর সমন্বয়কারী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদুল হক লাভলু, জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান জনি ও আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ।

/এসএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী