বিলীন হচ্ছে হাওরের রাংসা বন, হুমকিতে জীববৈচিত্র্য

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৪ অক্টোবর ২০২১, ১৭:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:১৪

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার রাংসা বনের আয়তন দিন দিন কমছে। প্রশাসনের নজরদারি না থাকায় অবাধে কেটে ফেলা হচ্ছে গাছপালা। পানির ওপর ভাসমান বনের জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। এলাকাবাসী বলছেন, এখনই নজর না দিলে কয়েক বছরের মধ্যে অস্তিত্ব হারাবে প্রাকৃতিকভাবে গড়ে উঠা কয়েকশ বছরের পুরোনো রাংসা বন।

প্রশাসনের নজরদারি না থাকায় অবাধে কেটে ফেলা হচ্ছে গাছপালা

ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের শিমুলবাগ গ্রামে গেলে দেখা যায় রাংসা বনের সৌন্দর্য। দূর থেকে দেখে মনে হবে পানির ওপর ভেসে থাকা নিভৃত দ্বীপ। যেখানে রয়েছে হিজল-তমাল-করচসহ নানা গাছ। হাজারো পাখির কলকাকলীতে মুখরিত চারদিক। এ যেন মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় দুই হাজার একর আয়তনের বনটি মানুষের অত্যাচারে দিন দিন ছোট হচ্ছে। অবাধে কেটে নেওয়া হচ্ছে গাছপালা। বনের আয়তন ৮০০ একরে নেমেছে। স্থানীয়রা বলছেন, পদক্ষেপ না নিলে কয়েক বছরের মধ্যে বিলীন হবে প্রাকৃতিক সৌন্দর্যের রাংসা বন।

দূর থেকে দেখে মনে হবে পানির ওপর ভেসে থাকা নিভৃত দ্বীপ

অনেকে এই বনকে সিলেটের রাতারগুলের সঙ্গে তুলনা করেন। বিভিন্ন প্রজাতির গাছপালা ও পশুপাখির দেখা মেলে বনে। বর্ষায় ভাসমান বন দেখতে পর্যটকরা ভিড় করেন। প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে শীতকালে অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়। অবাধ পাখি শিকারের ফলে বর্তমানে অতিথি পাখি কমেছে। ওপর থেকে ছবি তুললে ধরা পড়ে বনের বর্তমান করুণ চিত্র। 

সরকারি খাস জমিতে গড়ে উঠা বনটি বরাবরই প্রশাসনের নজরের বাইরে থাকায় চলছে দখলের মহোৎসব। পানির সময় চারদিকে অস্থায়ী বাঁধ দিয়ে চলে মাছ শিকার। পানি শুকিয়ে গেলে গাছপালা কেটে ফসলি জমি তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা। বন বিভাগ জানিয়েছে, বনটির কর্তৃত্ব তাদের হাতে নেই। ফলে কিছুই করার নেই।

হাজারো পাখির কলকাকলীতে মুখরিত চারদিক

স্থানীয় বাসিন্দা আমির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বনে বিভিন্ন প্রজাতির গাছপালা ছিল। অনেকদিন ধরে যে যার মতো গাছপালা কেটে নিয়ে যাচ্ছে। অনেক গাছ মরেও যাচ্ছে। প্রশাসনের লোকজন এখানে আসেন না। ফলে সবাই বন দখল করছে।’

বড়িবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খোকন মিয়া বলেন, ‘কয়েকশ বছরের পুরোনো রাংসা বন নষ্ট হয়ে যাচ্ছে। আগে বিশাল এলাকাজুড়ে গাছপালা ছিল। প্রায় দুই হাজার একরের বনভূমি। এখন তা ৭০০-৮০০ একরে পরিণত হয়েছে। দেখার কেউ নেই। যখন খুশি মানুষ গাছপালা কেটে নেয়। আমরা বাধা দিলে ঝগড়া হয়। প্রশাসন নজর না দিলে এই বন বাঁচিয়ে রাখা সম্ভব নয়।’

বর্তমানে বনের আয়তন ৮০০ একরে নেমেছে

কিশোরগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাংসা বন মূলত বন বিভাগের আওতায় নেই। এ জন্য রক্ষণাবেক্ষণ করতে পারছি না আমরা। যদি জেলা প্রশাসন থেকে আমাদের তদারকির দায়িত্ব দেওয়া হয় তবে রক্ষণাবেক্ষণের কাজ করবো।’

বন উজাড়ের বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি বলেন, ‘এই বন সম্পর্কে আমার ধারণা ছিল না। এটি রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমি স্থানীয় ইউএনওকে খোঁজখবর নিতে বলবো। আশা করছি, এই প্রাকৃতিক সম্পদ আমরা রক্ষা করতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী