জাপা নেতার বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৫:১১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৫:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি আশরাফুল ভুঁইয়া মাকসুদের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার (৬ অক্টোবর) রাত ৩টায় ইউনিয়নের পাকুন্ডা এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন আশরাফুল ভুঁইয়া।

তিনি জানান, ‘বুধবার রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতদল জানালার গ্রিল কেটে আমার বাড়িতে প্রবেশ করে। এরপর আলমারির তালা ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণসহ মোট ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’

খবর পেয়ে তালতলা পুলিশের তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম এস ইকবাল হোসেন জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। জাতীয় পার্টির নেতার সঙ্গে এলাকার কিছুর লোকের রাজনৈতিক ও সামাজিক শত্রুতা রয়েছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের মহজমপুর এলাকায় ব্যবসায়ীর চারটি ফ্ল্যাটে ডাকাতি হয়। ওই সময়ে ডাকাতরা ব্যবসায়ী ও শিক্ষক পরিবারের সবাইকে হাত, পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ ১৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। 

/এসএইচ/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম