‘নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা প্রয়োজন নেই’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২১, ১৮:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৯:০৪

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। নির্বাচনকালে কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন নিয়ে আইন প্রয়োগকারী সংস্থা, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসন যা প্রয়োজন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের কাছে। তখন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে।’

বুধবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালে সরকার মেজর কোনও সিদ্ধান্ত নেবে না। আপনি (বিএনপি) বসবেন, কিন্তু সরকারের তো কোনও দায়িত্ব থাকবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার।’

তিনি বলেন, ‘আমার শুধু ভয় হয়, কিছু কিছু জায়গায় আমাদের কিছু লোকের অপকর্মের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত উন্নয়ন এত অর্জন মানুষ আবার ভুলে যায় কীভাবে? অপকর্ম, খারাপ কাজ, জনগণের সঙ্গে খারাপ আচরণ যেখানে হয়, সেখানে শেখ হাসিনার অর্জন ম্লান হয়ে যাবে। যদি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, মানুষকে অপমান করা হয়, অন্যায় করা হয়, তখন মানুষ শেখ হাসিনার উন্নয়নকে মনে রাখবে?’

বিএনপিকে উদ্দেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নভেম্বরে পদ্মা সেতুতে পিচ ঢালাই হবে। জুনের আগে সেতু উদ্বোধন করবেন শেখ হাসিনা। বিএনপি জনগণকে কী বলবে? তাদের কী বলার আছে? তাদের কী দেখানোর আছে? শুধু আগামী বছর শেখ হাসিনার সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট- এই চারটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন। তখন বিএনপি নেতারা চোখের সামনে অন্ধকার দেখবেন।’

বেলা ১১টায় টংগিবাড়ীর পাইকপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ করে বলতে চাই, আপনারা যদি প্রমাণ করতে পারেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মোংলা-উপকূলীয় এলাকায় একটা মানুষ না খেয়ে মারা গেছে শিরোনামে একটি নিউজ এসেছে, তাহলে সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। এই ১৩ বছরে দুর্ভিক্ষ, মানুষ না খাওয়ার কোনও নিউজ বাংলাদেশের পত্রিকায় আসেনি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী