নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় কিশোরীকে (১৩) ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে খলিলুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগীর নানি বাদী হয়ে আজ দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী ও খলিলুর রহমান মুসলিম নগর এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুর ২টার দিকে ওই কিশোরীর নানা-নানি বাইরে ছিলেন। এই সুযোগে তার মুখ চেপে তার রুমে নিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে খলিলুর। পরে বিষয়টি তার নানা-নানিকে জানায় কিশোরী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান জানান, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।









