পদ্মায় বজ্রাঘাতে ৩ জেলের মৃত্যু

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি
১০ অক্টোবর ২০২১, ১২:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩:০৩

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপ‌জেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে তিন জে‌লের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জে‌লে। রবিবার (১০ অক্টোবর) ভোর ৪টায় উপ‌জেলার স‌খিপুর থানার পদ্মা নদীর আনন্দ বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়ার টুকু বেপারীকান্দির কাশেম পাঠানের ছেলে মহি উদ্দিন (২৪), ইউনিয়ন দেওয়ান কান্দির এলাকার হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩২) ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আহত সাগর প্রদানীয়া (২৫) উপ‌জেলার উত্তর তারাবনিয়া ইউনিয়ের দেওয়ান কান্দির এলাকার আলী আহমেদ প্রদানীয়র ছেলে। তা‌কে ঢাকা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানায়, ভোরে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রাঘাতের কবলে পড়ে এক‌টি নৌকা। এতে নৌকার থাকা জে‌লে‌দের ম‌ধ্যে তিন জনের মৃত্যু হয়। আশেপাশের জেলে‌রা এগিয়ে এ‌সে চার জনকে উদ্ধার ক‌রেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, নদীতে বজ্রাঘাতে নৌকায় থাকা চার জনের মধ্যে তিন জন ঘটনাস্থ‌লেই মারা যান।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন প‌রিষ‌দের (স‌চিব) সিপন মে‌হেদী ব‌লেন, মৃত তিন জ‌নের মধ্যে দুই জনের দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে। এক‌জ‌নের লাশ চাঁদপু‌রে নেওয়া হ‌য়ে‌ছে। আহত সাগর‌ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।

সখিপুর থানার ওসি (তদন্ত) মো. ওবাইদুল হক বলেন, মৃতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম