বাবার পাশে চিরনিদ্রায় শায়িত নাট্যকার আফসার আহমেদ

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৭:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক নাট্যকার ড. আফসার আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হয়।

এর আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিংগাইর উত্তর জামশা কেন্দ্রীয় আদর্শ ঈদগাহ মাঠে জানাজা হয়। এরপর বাড়ির উঠানে বাবা সৈয়দ আলী মাস্টার ও দাদা বলাই মুন্সীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

ড. আফসারের জানাজায় জাবি অধ্যাপক রশিদ হারুন, সহযোগী অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফ, আনন জামান, নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইসরাফিল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ছেলের মৃত্যুশোক যেন সইতে পারছেন না ৯৬ বছর বয়সী মা নুরুননাহার বাতাসী

শনিবার (৯ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ড. আফসারের মৃত্যু হয়। তার মৃত্যুশোক যেন সইতে পারছেন না ৯৬ বছর বয়সী মা নুরুননাহার বাতাসী। কাঁদতে কাঁদতে বার বার মুর্ছা যাচ্ছেন তিনি।

আফসার আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে যোগ দেন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপ-উপাচার্য চাকরি জীবনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি, কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে