স্বামীকে অচেতন করে স্বর্ণালংকার-টাকা নিয়ে উধাও নববধূ

নোয়াখালী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৩:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৩:২৬

নোয়াখালীর চাটখিলে বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে এক নববধূ উধাও হয়ে গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বানসা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (১৩ অক্টোবর) বিকালে নববধূর পরিবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

স্থানীয়রা জানায়, গত ৮ অক্টোবর পারিবারিকভাবে একই উপজেলার এক যুবকের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে স্বামীর সঙ্গে বাপের বাড়ি আসেন তিনি। রাতে স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ১০ ভরি স্বর্ণালংকার, ৫০ হাজার টাকা ও ১৫ হাজার সৌদি রিয়ালসহ মোট ১০ লাখ ৮০ হাজার টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যান।

ভুক্তভোগী যুবকের মা জানান, তিনি বুধবার সকালে খবর পেয়ে ছেলের শ্বশুরবাড়ি আসেন। পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।  

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নববধূর বড় বোন বাংলা ট্রিবিউনকে জানান, পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। তবে কোথায় কার সঙ্গে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই। বিষয়টা পুলিশকে জানানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি জিডি করেছে ওই মেয়ের পরিবার। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী