কুমিল্লার ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৭:৩৩

দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে যারা অপপ্রয়াস, অস্থিতিশীল পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাচ্ছে তাদেরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনায় জড়িত ও দোষীদের খুঁজে বের করা হবে এবং তাদেরকে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কুমিল্লার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সার্বিকভাবে সারাদেশে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায় দুর্গোৎসব পালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশে কিছু দল আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় ও অর্থবিত্ত অর্জন করতে চায়। তাদের কোনও আদর্শ ও নীতি নেই। এই সাম্প্রদায়িক শক্তি বারবার বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ওপর আঘাত করেছে ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেছে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও বাংলাদেশে তৎপর। এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলার স্থানীয় কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী