হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ২২:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:৩৭

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরের মা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশুর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় শিশুটির বাবা শাহিন মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

শাহিন মিয়া জানান, তার বাড়ি মদনপুর ইউনিয়নের চাপাতলি গ্রামে। তার স্ত্রী মর্জিনা বেগম দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মা হাসপাতালে একজন গাইনি চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রসবব্যথা উঠলে তিনি স্ত্রীকে নিয়ে ওই হাসপাতালে আসেন। এ সময় ডাক্তারের পরামর্শে আলট্রাসোনাগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করা হয়। ডাক্তার স্বাভাবিক ডেলিভারি হবে বলে আশ্বস্ত করলে তারা অপেক্ষা করতে থাকেন। দুপুর ১টার দিকে শিশুটি জন্ম নেয়।

শাহীন মিয়া বলেন, ‘শিশুটি জন্মের পর বেশ কিছুক্ষণ হার্টবিট থাকলেও ডাক্তারের অবহেলার কারণে বিনা চিকিৎসায় মারা যায়। এই হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য তেমন কোনও সরঞ্জামাদি নেই। আমার মতো আর কোনও বাবার সন্তান যেন এখানে এসে মারা না যায়।’ তিনি নবজাতকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তবে শিশুটির বাবার অভিযোগ অস্বীকার করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফারুক হোসেন বলেন, ‘স্বাভাবিক ডেলিভারি হওয়ার পর শিশুটিকে এনআইসিওতে নেওয়ার জন্য অভিভাবকদের বলা হয়েছিল। কিন্তু তারা শিশুটিকে ঢাকা বা অন্য কোথাও নেওয়ার আগ্রহ দেখাননি। সে কারণে শিশুটি মারা যায়। আমাদের চিকিৎসার কোনও ত্রুটি ছিল না।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, মা হাসপাতাল পরিচালনার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। হাসপাতাল পরিচালনার জন্য সিভিল সার্জন অফিসের লাইসেন্স এবং অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মালিক দেখাতে পারেননি। তবে হাসপাতালটির এমডি শেখ রুহুল আমিন দাবি করেন, সব কাগজপত্র আছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মদনপুর মা হাসপাতালে একজন শিশু মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। থানায় যেহেতু মামলা হয়েছে, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো। হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও অনুমতিপত্র না থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় নবজাতকের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তদন্ত করে দোষী প্রমাণিত হলে হাসপাতালের মালিকসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ