টিকিট ছাড়া ট্রেনে ওঠায় ৩২৮ যাত্রীকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২২:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:৪৫

বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা থেকে উত্তর-দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেনের ৩২৮ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করায় ৩২৮ জন যাত্রীর কাছ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার (বুকিং) উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ভাড়াসহ ৩২৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আদায় করা টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম