দেশি অস্ত্রসহ ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৩:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৯:০৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় দেশীয় অস্ত্রসহ চার পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. আক্তার হোসেন (৪৮), মো. জালাল হোসেন (২৯), মো. মশিউর রহমান ওরফে মুকুল (৩৫) ও  মো. লিটন মিয়া (২৯)। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে চাঁদাবাজির তিন হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনটি রামদা ও একটি জিআই পাইপ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বাস ও ট্রাক চালকদের দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে জোর করে গাড়িপ্রতি ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোনও বাস বা ট্রাকের চালক চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারধরসহ জীবননাশের হুমকি দিয়ে আসছিল।  

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান