জেলের জালে ২৫ কেজির বাঘাইড়, ২৫ হাজার বিক্রি

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ২১:১৮আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। রবিবার (১৭ অক্টোবর) সকালে বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় মাছের বাজারে নেওয়ার পর ২৫ হাজার টাকায় বিক্রি হয়। 

জানা যায়, শনিবার রাতে উপজেলার গাবসারার কালিপুর গ্রামের ইব্রাহীম মিয়া নামের এক ব্যক্তি যমুনা নদীতে জাল ফেললে ধরা পড়ে ২৫ কেজির বাঘাইড় মাছটি। এরপর তিনি মাছটি গোবিন্দাসী ঘাটপাড় বাজারে নিয়ে আসেন। স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমান। পরে আড়তদার ইসমাইল হোসেনের কাছে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।  

গোবিন্দাসী ঘাটপাড় মাছ বাজারের আড়তদার ইসমাইল হোসেন বলেন, ‘বাঘাইড় মাছটি ওই জেলের কাছ থেকে ২৩ হাজার টাকায় কিনেছি। এরপর সেটি বিক্রির জন্য দাম হাকা হয় ৩০ হাজার টাকা। পরে মাছটি বিক্রি করা হয় ২৫ হাজার টাকায়। স্থানীয় এক শিক্ষকসহ কয়েকজন মিলে মাছটি কিনেছেন। তারা মাছটি কেটে ভাগ করে নিয়েছেন।’

মাছ ক্রেতা শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, ‘যমুনা নদীতে মাঝেমধ্যে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এত বড় মাছ খুবই কম পাওয়া যায়। কয়েকজন মিলে মাছটি কিনে ভাগ করে নিয়েছি।’

/এএম/
সম্পর্কিত
যমুনায় জেলের জালে ৫৫ কেজির বাঘাইর
এক বাঘাইড়ের দাম এক লাখ ৬০ হাজার টাকা
জেলের জালে ধরা পড়লো ৭১ কেজির বাঘাইড়
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী