‘অচিরেই বিশ্ববাসী জানতে পারবে মন্দিরে হামলার মদতদাতা কারা’

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ২৩:১২আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:১২

দেশ যখনই এগিয়ে যায় তখন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ একটি শ্রেণি নানা ষড়যন্ত্রে মেতে ওঠে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, ‘যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে পাকিস্তানের মতো অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় তদন্ত হচ্ছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের কিছু লোক ধরা পড়েছে। আশা করছি, অচিরেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের কাছ থেকেই জাতি ও বিশ্ববাসী জানতে পারবে, বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় তাদের মদতদাতা ও আশ্রয়দাতা কারা। প্রকৃত দোষীরা অচিরেই চিহ্নিত হবে।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে গাজীপুর শহরের সার্কিট হাউজ ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে গাজীপুর কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী জামিল আহমেদ, মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার প্রমুখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘যেখানে যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানকার মানুষ তত বেশি উপকৃত হবে। গাজীপুরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও আসন সীমিত থাকায় অনেকেই ঢাকার বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছে। আশা করছি, গাজীপুর কালেক্টরেট হাই স্কুলটি জেলা প্রশাসকের তদারকিতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এ হাসপাতালে অনেক সীমাবদ্ধতা রয়েছে। চিকিৎসক-নার্স-টেকনেশিয়ানসহ জনবল ও অবকাঠামোর সংকট আছে। যে পরিমাণ জনবল দরকার তার তিন ভাগের একভাগ জনবলও এখানে নেই। এ সংকট কাটিয়ে উঠতে পারলে অচিরেই জনগণ একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সেবা পাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সংকট দূর করতে সহযোগিতা করবো।’ পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী গাজীপুর সার্কিট হাউজের তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম