কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেলো পত্রিকার হকারের

সাভার প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১২:১০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১২:১০

সাভারে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় রুহুল আমিন (৩৫) নামে এক পত্রিকার হকার নিহত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানায়। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর নতুন পাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও পত্রিকা নেওয়ার জন্য সাইকেলে নবীনগর আসেন রুহুল। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় স্থানীয়রা ঘাতক কার্ভাড ভ্যানটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, লাশ থানায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম