গাজীপুরে প্রতিমা ভাঙচুরে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পেলো পুলিশ

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২০ অক্টোবর ২০২১, ২০:৩২আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:১৮

গাজীপুর মহানগরের কাশিমপুর বাজার এলাকায় তিন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। প্রতিমা ভাঙচুরের নেতৃত্বে ছিলেন মহানগরের কোনাবাড়ি ইউনিটের জামায়াতের সভাপতি রবিউল ও শিবিরের দুই কর্মী। এরইমধ্যে এক শিবিরকর্মী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থে ওই শিবিরকর্মীর নাম জানায়নি পুলিশ। 

বুধবার (২০ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রতিমা ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এক জামায়াত নেতা এবং দুই শিবির কর্মীসহ এক পোশাক কারখানার কয়েকজন কর্মী হামলা ও ভাঙচুরে নেতৃত্বে দিয়েছেন।’

জাকির হাসান বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জনকে দুই দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক শিবিরকর্মী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। অপর সাত জনকে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৪ অক্টোবর সকালে প্রতিমা ভাঙচুরের নেতৃত্বে ছিলেন মহানগরের কোনাবাড়ি ইউনিটের জামায়াতের সভাপতি রবিউল ও শিবিরের দুই কর্মী। রবিউল ইতোপূর্বে এক মাদ্রাসায় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। তাদের সঙ্গে স্থানীয় একটি পোশাক কারখানার কয়েকজন কর্মীও হামলায় অংশ নিয়েছিলেন। হামলায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক মন্দির পরিচালনাকারী সুবল চন্দ্র দাস বলেন, আমাদের দুঃসময়ে সিটি মেয়র ও জেলা প্রশাসকসহ অনেকেই পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ। রবিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত প্রতিটি মন্দিরের জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন।

কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কাশিমপুর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল রুদ্র, কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক মন্দির পরিচালনাকারী সুবল চন্দ্র দাস ও পালপাড়া নামাবাজার এলাকার সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল পাল বাদী হয়ে মামলা তিনটি করেছেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রথম ২০ জনকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। পরে আরও আট জনকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে সোমবার (১৮ অক্টোবর) সাত জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল রুদ্র বলেন, গত বৃহস্পতিবার সকালে পূজারিরা মন্দিরে পূজা-অর্চনা করছিলেন। সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে কয়েকশ’ লোক লাঠিসোঁটা নিয়ে মন্দিরে হামলা চালায়। তারা লক্ষ্মী ও অসুরের প্রতিমা ভাঙচুর করে চলে যায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে দেড় থেকে দুইশ’ লোক কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার ব্যবসায়ী সুবল দাসের পারিবারিক মন্দিরে এবং স্থানীয় পালপাড়া নামাবাজার সর্বজনীন মন্দিরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মন্দিরের সব প্রতিমা ভাঙচুর করে। এ সময় ২০ হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান