নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন: সিইসি

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২৩:২০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:২০

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘এখানে কোনও প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন। নির্বাচনি পরিবেশ সুন্দর ও সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনি এলাকার নজর রাখছি।’

সিইসি আরও বলেন, ‘মাগুরা সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় আমরা বিব্রত। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ এখন স্বাভাবিক।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, ‘ইউপি নির্বাচনে রাজনৈতিকভাবে কোনও দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয়। আমরা আশা করব, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম